দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আবারও একটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী।
মার্কিন সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড (সাউথকম) এক্সে দেওয়া এক বার্তায় জানায়, শুক্রবার বেআইনি তৎপরতার তথ্য পাওয়ার পর একটি নৌযানকে শনাক্ত করে ধাওয়া করা হয়। তাদের দাবি, নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল।
সাউথকমের কমান্ডারের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স অভিযানটি পরিচালনা করে। অভিযানের সময়ের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে মার্কিন বাহিনী।
উল্লেখ্য, কয়েক মাস ধরেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এসব অভিযানের প্রধান লক্ষ্য হিসেবে ভেনেজুয়েলার নৌযানের নামও উঠে এসেছে।
এমএস/